প্রবল বৃষ্টিতে নিউমার্কেট বন্ধ, জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ
প্রবল বৃষ্টিতে নিউমার্কেট বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগ

নিউমার্কেট বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগ

প্রবল বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলের পথে ছুটছেন নগরবাসী। দুর্ভোগের মধ্যেও থেমে নেই জীবিকার তাগিদ। প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে সকাল থেকে রাজধানীর নিউমার্কেটের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে বন্ধ আছে দোকানপাটের বিদ্যুৎ–সংযোগও।

এই তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম। আজ দুপুরে ফিরোজ উল ইসলাম প্রথম আলোকে বলেন, 'গত রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই সকাল থেকে নিউমার্কেটের দোকানপাট খোলা হয়নি। আপাতত সব দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ। এ ছাড়া কোনো ক্রেতাকেও আসতে দেখা যায়নি। আবার নিরাপত্তার স্বার্থে ডিপিডিসি নিউমার্কেটে বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দিয়েছে।'

আগামীকাল পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত

ফিরোজ উল ইসলাম আরও জানান, আগামীকাল সোমবার পরিস্থিতি বুঝে দোকানপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে গতকাল রাত থেকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাজধানীবাসীর ভোগান্তি বেড়েছে। পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে রাজধানীবাসীকে আজ অপ্রয়োজনীয় ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।

অন্যান্য বাজারেও ক্রেতা নেই

এদিকে আজ সকালের দিকে মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, মিরপুর, তেজগাঁও, বিমানবন্দর এলাকার হজ ক্যাম্প বাজারসহ ঘুরে দেখা গেছে, সেখানে দোকানপাট খোলা থাকলেও ক্রেতা নেই বললেই চলে। আবার কিছু দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ