পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রোববার বাংলাদেশের ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় কী বলেছেন শেহবাজ শরিফ?
শেহবাজ শরিফ এক শোকবার্তায় বলেন, “বাংলাদেশের ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।”
পাকিস্তানের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি তাদের অটল সংহতি প্রকাশ করেন।
“আমরা আহতদের দ্রুত আরোগ্য ও ক্ষতিগ্রস্ত সকলের নিরাপত্তা কামনা করি,” বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশের বন্যা পরিস্থিতি
দেশটির দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলায় টানা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পানি ও ভূমিধসের কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে।



