১১ জেলায় বন্যা মোকাবিলায় বিজিবি মোতায়েন, উদ্ধার ৬০০ জন
১১ জেলায় বন্যা মোকাবিলায় বিজিবি মোতায়েন, উদ্ধার ৬০০

টানা ভারী বর্ষণের কারণে দেশের ১১টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উদ্ধার অভিযান, চিকিৎসা সহায়তা ও ত্রাণ বিতরণের জন্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তর রোববার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বন্যা কবলিত জেলাগুলো

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজিবি মোতায়েন করা জেলাগুলো হলো— কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর। এ জেলাগুলোতে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম

বিজিবি ইতোমধ্যে বন্যা পরিস্থিতিতে ৬০০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে। বান্দরবানের বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। উদ্ধারকৃতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ৪৮ জনকে। এছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে গাছ ও ধ্বংসাবশেষ সরিয়ে যোগাযোগ পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখে বিজিবি। নাইক্ষ্যংছড়িতে একটি ইস্পাত সেতু মাটি ধসে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তা রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পর্যবেক্ষণ ও টহল

বিজিবি জানিয়েছে, এ ১১ জেলায় ৯০টি পয়েন্টে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় যেখানে প্রয়োজন সেখানে মানবিক সহায়তা ও উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। বিজিবি সদস্যরা আশ্রয়কেন্দ্র স্থাপন, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা মেরামত এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় কাজ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ