বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ‘হেড অব ইম্পোর্ট অপারেশন্স’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৯ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগামী ২২ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
প্রাইম ব্যাংকের এই পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। আন্তর্জাতিক বাণিজ্য বিধিবিধান, কর্পোরেট ক্লায়েন্ট ও ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। প্রার্থীদের কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়সসীমা ন্যূনতম ৪০ বছর।
চাকরির ধরন ও কর্মস্থল
চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি এবং বছরে ২টি উৎসব বোনাস পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২২ জুলাই ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক প্রাইম ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।



