ইরানকে হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হুমকি ট্রাম্পের
ইরানকে হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পের হুমকি: ইরানে হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তবে দেশটির ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে ট্রাম্প এ হুমকি দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট—এ ক্ষেত্রে আমাকে হত্যা বা হত্যার চেষ্টা করার জন্য ইরান সরকার বিশ্বের বিভিন্ন প্রান্তে হুমকি দিচ্ছে। ইরান যদি এ হুমকি কার্যকর করার পদক্ষেপ নেয়, তবে দেশটির দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে। এর পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।’

সোলাইমানি হত্যার প্রতিশোধের আশঙ্কা

২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। মার্কিন সরকার দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে যে সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ট্রাম্প আরও বলেন, ‘ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এক বছর মেয়াদের জন্য মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত, তারা ইচ্ছুক ও সক্ষম রয়েছে। প্রয়োজনে এ মেয়াদের সীমা আরও বাড়ানো হবে। মার্কিন বাহিনী ইরানের সব এলাকা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দেবে।’

ইসরায়েলের গোয়েন্দা তথ্য

ট্রাম্পের এ হুমকির আগে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার জন্য ইরান সম্প্রতি একটি নতুন পরিকল্পনা করেছে—এ–সংক্রান্ত একটি গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করেছে ইসরায়েল। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখন এ তথ্য দুই দেশের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খামেনির দাফন ও শোক মিছিলে উত্তেজনা

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফন অনুষ্ঠানে ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে স্লোগান দিতে ও দীর্ঘ ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। এ ঘটনায় ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা চালাতে পারে, অনেকের মধ্যে এমন আশঙ্কা জোরালো হয়েছে।

গত বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা যুক্তরাষ্ট্রের নেতাকে, অর্থাৎ আমাকে সরিয়ে দিতে চায়। আমি যেকোনো তালিকায় (হিটলিস্ট) আছি। আজ সকালেই আমি দেখলাম, তাদের প্রতিটি তালিকায় আমার নাম রয়েছে। এখন পর্যন্ত আমি কিছুটা ভাগ্যবান, তবে ভাগ্য হয়তো সব সময় সহায় না-ও থাকতে পারে।’