নোয়াখালী বন্ধুসভার ঈদ প্রীতি ফুটবল ম্যাচে বন্ধুত্বের জয়
নোয়াখালী বন্ধুসভার ঈদ প্রীতি ফুটবলে বন্ধুত্বের জয়

ঈদের আনন্দ আরও বাড়াতে নোয়াখালী বন্ধুসভা আয়োজন করেছে ঈদ প্রীতি ফুটবল ম্যাচ। ঈদুল আজহার পরদিন গত ২৯ মে সদর উপজেলার দত্তবাড়ির মোড়সংলগ্ন এল ক্ল্যাসিকো ফুটবল অ্যারেনায় এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

দল বিভাজন ও অংশগ্রহণ

এতে নোয়াখালী বন্ধুসভার ১৬ জন বন্ধু ‘বন্ধুসভা চ্যালেঞ্জার্স’ ও ‘বন্ধুসভা ফাইটার্স’ নামের দুটি দলে ভাগ হয়ে অংশগ্রহণ করেন। সভাপতি আসিফ আহমেদের নেতৃত্বে বন্ধুসভা চ্যালেঞ্জার্স দলে ছিলেন সাহেদুল ইসলাম, ফুয়াদ কবির, নাফিস আহমেদ, পেয়ার আলী, আরাফাত নিহান, তাহসিন ও আবরার। অন্যদিকে উপদেষ্টা মহিউদ্দিন রাতুলের নেতৃত্বে বন্ধুসভা ফাইটার্স দলে ছিলেন ইমতিয়াজ হোসেন, মো. শিমুল, জামিল আহমেদ, সাকিব, দিহান, ইমতু ও হাসিন।

ম্যাচের বিবরণ

৫০ মিনিটব্যাপী ম্যাচটি দুই অর্ধে অনুষ্ঠিত হয়, মাঝে ছিল পাঁচ মিনিটের বিরতি। প্রথমার্ধে বন্ধুসভা ফাইটার্স ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে বন্ধুসভা চ্যালেঞ্জার্স ৪-২ গোলের লিড নেয়। ম্যাচের শেষ পাঁচ মিনিটে ফাইটার্সের খেলোয়াড় সাকিব জোড়া গোল করে দলকে সমতায় ফেরান। রোমাঞ্চকর ও উপভোগ্য এই প্রীতি ম্যাচটি ৪-৪ গোলের সমতায় শেষ হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গোলদাতারা

বন্ধুসভা ফাইটার্সের পক্ষে সাকিব ও দিহান দুটি করে গোল করেন। অন্যদিকে বন্ধুসভা চ্যালেঞ্জার্সের হয়ে হ্যাটট্রিক করেন ফুয়াদ কবির এবং আরাফাত নিহান একটি গোল করেন।

ম্যাচ পরবর্তী আড্ডা

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড় ও বন্ধুরা ঈদ আড্ডা, মতবিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ সময় কাটান। উপদেষ্টা মহিউদ্দিন রাতুল বলেন, ‘বন্ধুসভার কার্যক্রম শুধু মানবিক কাজ এবং সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়; খেলাধুলা ও মিলনমেলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘ঈদের আনন্দকে বাড়িয়ে নেওয়ার জন্যই এই আয়োজন। যদিও অনেক বন্ধু ঈদের ছুটিতে শহরের বাইরে থাকায় তাদের আমরা মিস করেছি। খেলায় জয়-পরাজয়ের চেয়ে অংশগ্রহণ, বন্ধুত্ব ও একসঙ্গে সুন্দর সময় কাটানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য।’