বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, ১৩ রানে হেরে সিরিজ হার
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, ১৩ রানে হেরে সিরিজ হার

প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচেও পরাজয়

একমাত্র টেস্টে পর প্রথম ওয়ানডেতেও হারের তেঁতো স্বাদ পায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। এমন ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ১৩ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। এতে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করলো লাল-সবুজের প্রতিনিধিরা।

মিরাজের স্বীকারোক্তি: লাইটের নিচে ব্যাটিং কঠিন

এমন হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, 'লাইটের নিচে ব্যাটিং কিছুটা কঠিন ছিল। তবুও বিশ্বাস ছিল ভালো ব্যাট করা যাবে। তবে আজকে হয়নি। আমার মনে হয় আমাদের কিছু জায়গাতে উন্নতি করতে হবে। ভালো বোলিং করতে হবে যেন তারা জুটি গড়তে না পারে। ব্যাট হাতে তারা অনেক ভালো কিছু জুটি গড়েছে, আমরা আজ তাদের (বল হাতে) থামাতে পারিনি।'

সিকান্দার রাজার প্রতিক্রিয়া: বিশ্বাস জিতিয়েছে

বাংলাদেশকে হারিয়ে সিকান্দার রাজা বলেন, 'আমাদের এই যাত্রাটা শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর আমরা মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করেছি। ছেলেদের এখন বিশ্বাস আছে, এমন ম্যাচ জেতা সম্ভব। এক বছর আগে হয়ত এসব ম্যাচ আমরা হেরে যেতাম। তবে এখন সবাই মিলে ভালো খেলছে।' তিনি আরও বলেন, '২৫-৩০ ওভার পর্যন্ত উইকেট কঠিন ছিল। এরপর ব্যাটিং সহজ হয়ে গেছে। আমরাও চেষ্টা করেছি পার্টনারশিপ গড়ার। আমার আরও ভালো করার সুযোগ ছিল, পারিনি। আশা করি পরেরবার পারব।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ