সাদা বলের ক্রিকেটে কুশল মেন্ডিসকে নতুন অধিনায়ক করল শ্রীলঙ্কা
সাদা বলের ক্রিকেটে কুশল মেন্ডিসকে নতুন অধিনায়ক করল শ্রীলঙ্কা

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তিন সংস্করণের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। একই সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটে নতুন অধিনায়কও নির্ধারণ করা হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিস।

অধিনায়কত্বের অভিজ্ঞতা

এর আগে ১৭টি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মেন্ডিসের। নতুন দায়িত্বে তিনি ওয়ানডেতে চারিথ আসালাংকা এবং টি-টোয়েন্টিতে দাসুন শানাকার পরিবর্তে দায়িত্ব নেবেন।

চোট কাটিয়ে ফেরা

চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাঁ-হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলের কিছু অংশ থেকে বাইরে ছিলেন। এবার তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই দলেই রাখা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ছাড়া কাঁধের চোট থেকে সুস্থ হয়ে জাতীয় দলে ফিরেছেন পেসার ইশান মালিংগা। আইপিএলে ভালো পারফরম্যান্সের পর তিনি সাদা বলের দুই ফরম্যাটেই সুযোগ পেয়েছেন। পাশাপাশি ওয়ানডে দলে ফিরেছেন পেসার দুশমন্ত চামিরা।

টেস্ট স্কোয়াডে পরিবর্তন

টেস্ট স্কোয়াডেও কিছু পরিবর্তন এসেছে। ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার নিশান মদুশঙ্কা ও অলরাউন্ডার রামেশ মেন্ডিস। ইনজুরি কাটিয়ে দলে জায়গা পেয়েছেন পেসার লাহিরু কুমারা।

টি-টোয়েন্টিতে নতুন চমক

অন্যদিকে টি-টোয়েন্টি দলে নতুন চমক হিসেবে সুযোগ পেয়েছেন ওপেনার লাসিথ ক্রসপুল্লে। ২০২৩ সালের অক্টোবরের পর এটিই জাতীয় দলে তার প্রথম প্রত্যাবর্তন।

সফরের সূচি

সফরে ৩ থেকে ৮ জুনের মধ্যে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ১২, ১৪ ও ১৫ জুন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে। সবশেষে ২৫ জুন শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। মঙ্গলবার (২৬ মে) ক্যারিবীয় অঞ্চলের উদ্দেশে যাত্রা করবে লঙ্কানরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টেস্ট স্কোয়াড

  • ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক)
  • কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক)
  • পাতুম নিশঙ্কা
  • লাহিরু উদারা
  • নিশান মাদুশকা
  • দীনেশ চান্দিমাল
  • পাসিন্দু সুরিয়াবান্দারা
  • সনাল দিনুশা
  • কুশল মেন্ডিস
  • মিলান রত্নায়েকে
  • প্রবাথ জয়াসুরিয়া
  • রমেশ মেন্ডিস
  • আশিথা ফার্নান্দো
  • বিশ্ব ফার্নান্দো
  • লাহিরু কুমারা
  • ইশিথা বিজেসুন্দারা
  • কাসুন রাজিথা

ওয়ানডে স্কোয়াড

  • কুশল মেন্ডিস (অধিনায়ক)
  • কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক)
  • পাতুম নিশঙ্কা
  • কামিল মিশারা
  • পবন রত্নায়েকে
  • জানিথ লিয়ানাগে
  • চারিথ আসালাঙ্কা
  • মিলান রত্নায়েকে
  • ওয়ানিন্দু হাসারাঙ্গা
  • দুনিথ ভেল্লালাগে
  • মহেশ থিকসানা
  • দুশমন্ত চামিরা
  • দিলশান মাদুশাঙ্কা
  • ইশান মালিঙ্গা
  • আশিথা ফার্নান্দো
  • প্রমোদ মাদুশান

টি-টোয়েন্টি স্কোয়াড

  • কুশল মেন্ডিস (অধিনায়ক)
  • কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক)
  • পাতুম নিশঙ্কা
  • কামিল মিশারা
  • লাসিথ ক্রসপুল্লে
  • পবন রত্নায়েকে
  • দাসুন শানাকা
  • মিলান রত্নায়েকে
  • দুনিথ ভেল্লালাগে
  • ওয়ানিন্দু হাসারাঙ্গা
  • মহেশ থিকসানা
  • দুশমন্ত চামিরা
  • দিলশান মাদুশাঙ্কা
  • ইশান মালিঙ্গা
  • বিনুরা ফার্নান্দো
  • নুয়ান থুসারা