কলম্বিয়া বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, অধিনায়ক জেমস রদ্রিগেজ
কলম্বিয়া বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, অধিনায়ক রদ্রিগেজ

২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করেছে কলম্বিয়া। দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ মিডফিল্ডার জেমস রদ্রিগেজ। ৩৪ বছর বয়সি এই তারকা কিছুদিন আগে প্রাণঘাতী পেশিক্ষয় রোগে ভুগছেন বলে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

কলম্বিয়ার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: কামিলো ভার্গাস, আলভারো মনতেরো ও ডেভিড ওসপিনা।

রক্ষণভাগ: দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্তা, ড্যানিয়েল মুনিওজ, সান্তিয়াগো আরিয়াস, জোহান মোহিকা ও ডেইভার মাচাদো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিডফিল্ড: রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, জেমস রদ্রিগেজ (অধিনায়ক) ও জামিন্তন কাম্পাস।

আক্রমণভাগ: হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ ও জন কর্দোবা।

গ্রুপ পর্বের সূচি

উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি কলম্বিয়া। তবে এবার তারা ফিরেছে বিশ্বকাপের মঞ্চে। গ্রুপ 'কে'-তে তাদের প্রথম ম্যাচ ১৭ জুন উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো খেলতে আসা উজবেকিস্তানের বিপক্ষে। এরপর গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ কঙ্গো ও পর্তুগাল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ