পাঠকদের জন্য জীবনমুখী ও অনুপ্রেরণামূলক গল্পের এক অনন্য সংকলন নিয়ে হাজির হয়েছেন লেখক আশিক খাঁন। সম্প্রতি মুহাম্মদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে তাঁর নতুন বই ‘গল্পেই লুকানো সাফল্যের সূত্র’। ১০১টি ছোট ছোট রূপক গল্পের সংকলনে বইটির মোড়ক উন্মোচন করা হয় সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম, জেলা জজ মোহাম্মদ আল মামুন, দৈনিক কালের কণ্ঠের কূটনৈতিক ও পররাষ্ট্র প্রতিবেদক হোসাইন সাইফ, লেখক, সম্পাদক ও গবেষক মানযূর আহমাদ, মুহাম্মদ পাবলিকেশনের প্রকাশক মোহাম্মদ আবদুল্লাহ খানসহ সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন পেশার ব্যক্তিরা।
লেখক আশিক খাঁন বলেন, ‘আমার লক্ষ্য ছিল এই ছোট ছোট রূপক গল্পগুলোর মধ্যে জীবনের বড় সত্যগুলো ছড়িয়ে দেওয়া, যেন পাঠক নিজের জীবনযাত্রায় নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পান। গল্পগুলো শুধু বিনোদনের জন্য নয়; বরং জীবনের নানা জটিল পরিস্থিতির সহজ সমাধানের সূত্র খুঁজে পাওয়ার একটি পথ।’
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
সংস্কৃতি থেকে আরও পড়ুন



