২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১২৭
২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১২৭

রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের নতুন নিশ্চিত ও সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ১১২৭ জন।

মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৫২

সর্বশেষ মৃত্যুতে ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একটি করে মৃত্যু হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২৪ ঘণ্টায় শনাক্ত

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের নতুন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। এছাড়া আরও ১০৫২ জনের মধ্যে রোগের উপসর্গ দেখা দিয়েছে।

১৫ মার্চ থেকে দেশে মোট ৮৫ হাজার ৯৫১ জন হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ৩২৩ জনের হাম নিশ্চিত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে সারা দেশে হাম বা এর উপসর্গে আক্রান্ত হয়ে ৭০ হাজার ৫৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ