ঈদে টিভিতে ২০০ নাটক, নতুন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার
ঈদে টিভিতে ২০০ নাটক, নতুন সিনেমার প্রিমিয়ার

ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে প্রস্তুত দেশের সব টেলিভিশন চ্যানেল। একক ও ধারাবাহিক মিলিয়ে প্রচারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক নতুন নাটক। থাকছে চলচ্চিত্র, ম্যাগাজিন, গান, নাচসহ নানা বৈচিত্র্যময় আয়োজন। স্পাই থ্রিলার থেকে ফ্যামিলি ড্রামা—ওটিটিতেও রয়েছে নানা স্বাদের প্রকল্প। এছাড়া চ্যানেলগুলোয় রয়েছে বেশ কিছু নতুন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং পুরোনো আলোচিত সিনেমার পুনঃপ্রচার।

প্রথম দিনের সিনেমার সময়সূচি

আজ ঈদের প্রথম দিন কোন চ্যানেলে কোন সিনেমা প্রচার হবে, তা নিচে উল্লেখ করা হলো।

এটিএন বাংলা

সকাল ১০টা ২০ মিনিটে 'হিরো দ্য সুপারস্টার'। অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। বেলা ২টা ৩০ মিনিটে 'প্রিয়তমা'। অভিনয়ে শাকিব খান ও ইধিকা পাল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাভিশন

সকাল ১০টা ১০ মিনিটে 'দরদ'। অভিনয়ে শাকিব খান ও সোনাল চৌহান।

চ্যানেল আই

সকাল ১০টা ১৫ মিনিটে 'নীলচক্র'। অভিনয়ে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী।

বৈশাখী টেলিভিশন

বেলা ২টা ৩০ মিনিটে 'অগ্নি-২'। অভিনয়ে মাহি ও ওম।

মাছরাঙা টেলিভিশন

বেলা ২টা ৩০ মিনিটে 'অগ্নি-২'। অভিনয়ে মাহি ও ওম।

এনটিভি

সকাল ১০টা ১৫ মিনিটে 'কিল হিম'। অভিনয়ে অনন্ত জলিল ও বর্ষা। বিকেল ৪টা ২০ মিনিটে 'পেয়ারার সুবাস'। অভিনয়ে জয়া ও আহমেদ রুবেল।

আরটিভি

সকাল ১০টা ১০ মিনিটে 'ক্যাপ্টেন খান'। অভিনয়ে শাকিব খান ও বুবলী। বেলা ২টা ১০ মিনিটে 'বাদশা: দ্য ডন'। অভিনয়ে জিৎ ও নুসরাত ফারিয়া।

দীপ্ত টিভি

সকাল ৯টায় 'তুমি আমার মনের মানুষ'। অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। বেলা ১টায় 'অগ্নি-২'। অভিনয়ে মাহি ও ওম।

নাগরিক টিভি

সকাল ৯টা ৩০ মিনিটে 'দহন'। অভিনয়ে সিয়াম ও পূজা চেরী। বেলা ১১টা ৩০ মিনিটে 'দরদ'। অভিনয়ে শাকিব খান ও সোনাল চৌহান। বেলা ২টায় 'ইনসাফ'। অভিনয়ে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। বিকেল ৫টায় 'অন্তরাত্মা'। অভিনয়ে শাকিব খান ও দর্শনা বণিক।

চ্যানেল নাইন

সকাল ১০টায় 'রঙিন সুজন সখি'। বেলা ২টায় 'আশিকী'। রাত ৯টায় 'দম' (টিভি প্রিমিয়ার)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুরন্ত টিভি

বেলা ৩টা ও রাত ১০টায় 'স্টুয়ার্ট লিটল' ও 'ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস'।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। টেলিভিশন থেকে আরও পড়ুন: বাংলা সিনেমা, শাকিব খান, সালমান শাহ্।