সংস্কৃতি মন্ত্রণালয়ে ২৭ পদে নিয়োগ, আবেদন শুরু ২১ মে
সংস্কৃতি মন্ত্রণালয়ে ২৭ পদে নিয়োগ, আবেদন শুরু ২১ মে

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০ গ্রেডের ৪ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২৭টি। আগ্রহী প্রার্থীরা ২১ মে ২০২৬ থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০৪। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ প্রতি মিনিটে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ প্রতি মিনিটে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৩): ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ‘স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট’–এ উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৩): ১১,০০০-২৬,৫৯০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৭। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ প্রতি মিনিটে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৬): ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৪. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৫। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল (গ্রেড-২০): ৮,২৫০-২০,০১০ টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা

১ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ৩ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম

আগ্রহীরা https://moca.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদন ফি

১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)। অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সব গ্রেডের পদের আবেদন ফি ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ২১ মে ২০২৬, সকাল ১০টা। শেষ তারিখ: ২০ জুন ২০২৬, বিকেল ৪টা। বিস্তারিত জানতে দেখুন https://url-shortener.me/MBZ6