রুনা খানের ডার্ক গ্ল্যাম লুকে সুরভী চৌধুরী হয়ে চমক
রুনা খানের ডার্ক গ্ল্যাম লুকে সুরভী চৌধুরী

অভিনেত্রী রুনা খান যেকোনো চরিত্রের লুকে নিজেকে ঢেলে সাজাতে পারেন। এবার তিনি প্রেম, প্রতারণা আর প্রতিশোধের গল্প ‘পাপ কাহিনী’-র সুরভী চৌধুরী হয়ে ডার্ক গ্ল্যাম লুকে চমক দিয়েছেন। গত বছর আই স্ক্রিনে এসেছিল ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজের প্রথম কিস্তি। এবার মুক্তি পেয়েছে ‘পাপ কাহিনী ২’। এখানে একজন সুপার গ্ল্যামারাস ও আকর্ষণীয় নায়িকা সুরভী চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন রুনা। সেই চরিত্র ধারণ করেই অল ব্ল্যাক ডার্ক মুডের আকর্ষণীয় লুকের কিছু ছবি শেয়ার করেছেন তিনি।

সুরভী হয়ে রুনার অনুভূতি

সুরভী হয়ে নিজের অন্তরের যাতনা আর হতাশা প্রকাশ করে ছবির সঙ্গে লিখেছেন গানের দুটি চরণ: ‘নীলাঞ্জনা হতে পারিনি কারো..! বনলতা সেন সে তো বহুদূর..!’

ডার্ক গ্ল্যাম লুকের বিবরণ

ডার্ক গ্ল্যাম আমেজের অল ব্ল্যাক লুকে রুনা খান। তিনি পরেছেন সিকুইনের বডিকন স্লিভলেস ড্রেস, সঙ্গে একই রঙের ভেইল। এতে পুরো লুকে ড্রামা যোগ হয়েছে। ড্রেসের কাট আউট ডিটেইলিং বাড়িয়েছে আকর্ষণ। ছোট পার্লের ড্রপ ইয়ার রিং আর আংটি পরেছেন রুনা। হেয়ারস্টাইল খুবই নজরকাড়া—পাফড শ্যাগি ববে কিছুটা রেট্রো আমেজ। আই মেকআপে স্মোকির বদলে সফট টাচ। গোলাপি ব্লাশ, ন্যুড লিপস আর লাল নেইলকালার খুব মানিয়েছে পুরো লুকের সঙ্গে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছবির কৃতিত্ব

ছবি: রুনা খান; পোশাক: রুনার ব্যক্তিগত সংগ্রহ; মেকওভার: মানিক মেকওভার (মাহবুব রহমান মানিক)। প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০৪।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ