সাংবাদিক নাসির উদ্দিন রকির পিতা দুদু মিয়া আর নেই
সাংবাদিক নাসির উদ্দিন রকির পিতা দুদু মিয়া মারা গেছেন

বাংলা ট্রিবিউনের সাংবাদিক নাসির উদ্দিন রকির পিতা আলহাজ দুদু মিয়া (৭০) মারা গেছেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে নাসির উদ্দিন রকি।

দাফন ও জানাজা সম্পন্ন

বিকেলে আসরের নামাজের পর পাহাড়তলী শেখপাড়া পরীজান প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ