পারফরম্যান্সের পাশাপাশি লুক নিয়েও এবারের বিশ্বকাপে নজর কেড়েছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। রেশমের মতো সোনালী চুল তাঁর ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। ক্যারিয়ারের শুরুতে ছোট চুলে দেখা গেলেও সময়ের সঙ্গে ভাইকিং স্টাইলে কাটা লম্বা সোনালি চুলই হয়ে উঠেছে হলান্ডের সিগনেচার লুক।
হেয়ারস্টাইলের বিবর্তন
২০১৭ সালে ক্লাসিক আন্ডারকাট দিয়ে শুরু হলান্ডের হেয়ারস্টাইলের যাত্রা। ২০১৮ সালে মোহক হেয়ারকাটে দেখা যায় তাকে। ২০১৯ সালে ডিসকানেক্টেড আন্ডারকাট পরেন তিনি। ২০২০ সালে কোম্ব ওভার হেয়ারস্টাইল, ২০২১ সালে মেসি ব্যাক ব্রাশ, ২০২২ সালে লম্বা চুল এবং ২০২৩ সালে পিগটেল হেয়ার স্টাইল পরেন।
সিগনেচার ভাইকিং লুক
২০২৩ সালের পর থেকে তাকে সবসময় সিগনেচার ভাইকিং হেয়ারকাটেই দেখা যায়। কখনো হাফ-পনিটেল, কখনো স্লিক-ব্যাক বান, আবার কখনো খোলা চুলে মাঠে নামেন তিনি। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের মতোই হলান্ডের হেয়ারস্টাইলও আজ বিশ্বের অসংখ্য তরুণের ফ্যাশন অনুপ্রেরণা।
বিশ্বকাপে প্রভাব
২০২৬ ফিফা বিশ্বকাপে গোল অ্যান্ড গ্ল্যামের অংশ হয়ে উঠেছেন হলান্ড। তার সোনালি চুল শুধু মাঠেই নয়, ফ্যাশন জগতেও আলোড়ন সৃষ্টি করেছে। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, তিনি এভাবে পারফরম্যান্স ছাড়াও নিজের সোনালি চুলে মুগ্ধতা ছড়িয়েছেন।



