নাটোর শহরে ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকালে দত্তপাড়া এলাকার রিভু ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন- নাটোর সদরের অর্জুনপুর গ্রামের বাসিন্দা ভ্যানচালক তমিজ উদ্দিন (৪০) ও লক্ষীপুর খোলাবারিয়া ইউনিয়নের দিয়ার সাতুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আসাদুল ইসলাম।
দুর্ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। অপর আহত যাত্রী আসাদুল ইসলাম নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশের বক্তব্য
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) শেখ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



