বলিউড অভিনেত্রী শমিতা শেট্টির প্রাক্তন প্রেমিকদের তালিকা নিয়ে চর্চা থামছে না। ৪৭ বছর বয়সে অবিবাহিত শমিতা দাবি করেন, তিনি ‘সিঙ্গল’ জীবন উপভোগ করছেন। তবে তার অতীত সম্পর্কের অভিজ্ঞতা তাকে নেতিবাচক করে তুলেছে বলে জানান তিনি।
প্রথম প্রেমিকের মৃত্যু
২০২১ সালে ‘বিগ বস ওটিটি’ রিয়্যালিটি শোতে অংশ নিয়ে শমিতা জানান, কিশোরী বয়সে তার প্রথম প্রেমিক এক গাড়ি দুর্ঘটনায় মারা যান। এই ঘটনার পর তিনি দীর্ঘদিন সম্পর্ক থেকে দূরে ছিলেন।
উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক
বলিপাড়া সূত্রে জানা যায়, পেশাগত কারণে শমিতার উদয় চোপড়ার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু সেই সম্পর্ক দুই বছরের বেশি টেকেনি।
আফতাব শিবদাসানির সঙ্গে গুঞ্জন
২০০৩ সালে ‘ডরনা মনা হ্যায়’ ছবিতে শমিতার বোন শিল্পা শেট্টির সঙ্গে অভিনয় করেন আফতাব শিবদাসানি। বলিপাড়ায় গুঞ্জন ছিল, আফতাব ও শমিতার মধ্যে সম্পর্ক ছিল, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি।
যুবরাজ সিংয়ের সঙ্গে নাম জড়ানো
২০১১ সালে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের জন্মদিনের পার্টিতে শমিতা উপস্থিত ছিলেন। দুজনকে হাসিখুশি মেজাজে দেখা যায়, ফলে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। শমিতা বিরক্তি প্রকাশ করে বলেন, তাদের মধ্যে শুধু বন্ধুত্ব রয়েছে।
হরমন বাওয়েজার সঙ্গে প্রেমের গুঞ্জন
২০১২ সালে বলিপাড়ায় শোনা যায়, শমিতা অভিনেতা হরমন বাওয়েজার সঙ্গে প্রেম করছেন। শেট্টি পরিবারের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। শিল্পার স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে হরমনের বন্ধুত্বের সূত্রেই এই সম্পর্কের সূত্রপাত বলে দাবি করা হয়।
আমির আলির ঘটনা
২০২৩ সালে আমির আলির সঙ্গে শমিতার সম্পর্ক নিয়ে জলঘোলা হয়। এক পার্টি থেকে শমিতার কোমরে হাত রেখে বেরিয়ে আসেন আমির এবং পরে গাড়িতে ওঠানোর সময় তার গালে চুমু খান। পুরো ঘটনা ক্যামেরাবন্দি হয়। শমিতা সমাজমাধ্যমে বলেন, ‘একজন সিঙ্গল ও স্বাধীন নারী বন্ধুদের সঙ্গে মেলামেশা করলেই কেন তার নাম জুড়ে দেওয়া হয়?’ আমির ভিডিও পোস্ট করে বলেন, তিনি শুধু বন্ধু হিসেবে শমিতাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন।
শমিতার বক্তব্য
‘বিগ বস ওটিটি’-তে শমিতা বলেন, ‘আমি আজ পর্যন্ত যতগুলো সম্পর্কে জড়িয়েছি, একটিও ভালো ছিল না। কোনো পুরুষই আমাকে নিজের সম্পর্কে ভালো অনুভব করায়নি। তার পর থেকে আমি আত্মরক্ষার জন্য নিজেকে গুটিয়ে নিয়েছি।’



