কবিতায় নতুন সূর্যের উদয়
কবিতায় নতুন সূর্যের উদয় ও বিশ্বাসের বীজ

অলংকরণ: নিয়াজ চৌধুরী তুলি

কিছু বর্ণ, কিছু শব্দ চাষে নতুন সূর্য ওঠে

বিশ্বাসের বীজ বোনে রক্তকরবীর ঠোঁটে, গঠিত বাক্যে স্বপ্ন জাগে অব্যক্ত কল্পনায়। কিছু অভিমান জমা থাকে সুপ্ত আল্পনায়। জমানো দুঃখের ছাই রঙের আঁকা ধোঁয়া ছয়, বারো, পঁচিশে নামল সুখের ছোঁয়া, বিষণ্ন মন উঠল হেসে একটুখানি ঘ্রাণে। লাস্যময়ীর আঁচল গোঁজা, শান্তিটা প্রাণে।

সময়ের কৌশল ও কুশল

সময়টা যাচ্ছে চলে অভিনবত্বের কৌশলে, থাকুক তবে এমনি করে মিষ্টি মধুর কুশলে। বিস্মৃতি বিনষ্ট করে অনিষ্টরা সব দূরে যাক, ওই নীল আকাশে পায়রাগুলি মুক্তি পাক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন বন্ধুসভা কবিতা/ছড়াকবিতা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ