শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু আটক
শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু আটক

শ্রীলঙ্কার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্দরনায়েকে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে দেশটির শুল্ক বিভাগ। শনিবার ব্যাংকক থেকে ফেরার পথে তাদের আটক করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

গ্রেপ্তার ভিক্ষুদের পরিচয়

শ্রীলঙ্কার শুল্ক বিভাগের মুখপাত্র জানিয়েছেন, আটক ব্যক্তিদের বেশিরভাগই শ্রীলঙ্কার বিভিন্ন মন্দিরে প্রশিক্ষণরত কনিষ্ঠ ভিক্ষু। চার দিনের ব্যাংকক সফর শেষে ফেরার সময় তাদের লাগেজে কুশ নামক শক্তিশালী গাঁজা লুকিয়ে রাখা ছিল। লাগেজের ভেতর গোপন কুঠুরি বানিয়ে তারা প্রায় পাঁচ কেজি করে মাদক বহন করছিলেন।

ঘটনার বিবরণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানবন্দরের ভেতরে ভিক্ষুরা তাদের মুখ লুকানোর চেষ্টা করছেন। রবিবার তাদের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। কর্মকর্তাদের মতে, শ্রীলঙ্কার কোনও বিমানবন্দরে গাঁজা উদ্ধারের এটিই একক বৃহত্তম ঘটনা। জব্দ করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য ১১০ কোটি রুপি (২৫ লাখ পাউন্ড)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভ্রমণের পৃষ্ঠপোষকতা

স্থানীয় দৈনিক ডেইলি নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, ভিক্ষুদের এই ভ্রমণ ছিল অন্যের পৃষ্ঠপোষকতায়। তাদের মোবাইল ফোনে থাকা ছবিতে তাদের ব্যাংককে সাধারণ পোশাকে আনন্দভ্রমণ করতে দেখা গেছে। এই ঘটনায় কলম্বোর উপকণ্ঠ থেকে আরও এক ভিক্ষুকে আটক করা হয়েছে, যাকে এই ভ্রমণের মূল আয়োজক বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ওই ব্যক্তি ভ্রমণে ছিলেন না। তিনি অন্য ভিক্ষুদের বলেছিলেন যে, এই পার্সেলগুলো অনুদান এবং পরে একটি ভ্যান এসে এগুলো সংগ্রহ করবে।

পূর্ববর্তী ঘটনা

প্রসঙ্গত, এর আগে গত বছরের মে মাসে একই বিমানবন্দরে ৪৬ কেজি মাদকসহ এক ২১ বছর বয়সী ব্রিটিশ তরুণীকে আটক করা হয়েছিল। দক্ষিণ লন্ডনের কুলসডন থেকে আসা শার্লট মে লি নামের ওই তরুণীও ব্যাংকক থেকে কলম্বো যাচ্ছিলেন। সেই সময় তিনি দাবি করেছিলেন, তার অজান্তেই তার লাগেজে মাদক রাখা হয়েছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ