স্পিকারের সেমিনার ও লাইব্রেরি কমিটির সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদের শপথ কক্ষে একটি সেমিনারে অংশ নেবেন। এছাড়া দুপুর ১টায় তার কার্যালয়ে লাইব্রেরি কমিটির সঙ্গে সাক্ষাৎ করবেন।
স্বাস্থ্য উপদেষ্টার প্রেস ব্রিফিং
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফ করবেন। তিনি সম্প্রতি পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত '৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইফস (আইসিএম) ট্রায়েনিয়াল কংগ্রেস'-এ অংশগ্রহণসহ ইউরোপ সফর শেষে স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্রিফ করবেন।
সিপিডি বাজেট সংলাপ ২০২৬
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত 'সিপিডি বাজেট ডায়ালগ ২০২৬' আজ সকাল ১০টায় গুলশানের লেকশোর হোটেলের লা ভিটা হলে অনুষ্ঠিত হবে।
সমাজকল্যাণমন্ত্রীর কর্মসূচি
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ের আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে একটি কর্মশালায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পরিবেশমন্ত্রীর আলোচনা সভা
বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বেলা ১১টায় আগারগাঁওয়ের পরিবেশ ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিমান ও পর্যটনমন্ত্রীর কর্মশালা
বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা সকাল ৮টা ৪৫ মিনিটে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিজ্ঞান গবেষণা কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ সকাল ১০টায় আগারগাঁওয়ের বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বিজ্ঞান গবেষণা কর্মসূচির উদ্বোধন করবেন।
বিশ্বকাপ ফুটবলের আজকের খেলা
গ্রুপ এফ-এ তিউনিসিয়া ও জাপানের ম্যাচটি আজ সকাল ১০টায় মেক্সিকোর মন্তেরেইয়ের এস্তাদিও বিবিভিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়া রোববার (২১ জুন) রাত ১০টায় গ্রুপ এইচ-এ স্পেন বনাম সৌদি আরব ম্যাচ যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এবং সোমবার (২২ জুন) রাত ১টায় গ্রুপ জি-তে বেলজিয়াম বনাম ইরান ম্যাচ লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।



