ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, রেড অ্যালার্ট জারি
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, রেড অ্যালার্ট

টানা তিন দিন ও রাতের ভারী বর্ষণে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জেলার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে শনিবার পর্যন্ত প্রবল বৃষ্টির কারণে সমতল ও পাহাড়ি এলাকার স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়ে। তবে শনিবার সকালে বৃষ্টি থাকলেও বিকেলের পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে বৃষ্টি থেমে যায়।

নদী ও সড়ক যোগাযোগে বিপর্যয়

অতিবৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীগুলোতে পানিস্তর বৃদ্ধি পেয়েছে। দার্জিলিং যাওয়ার সড়কেও ধস নেমেছে। মিরিক যাওয়ার অস্থায়ী দুধিয়া সেতু পানির তোড়ে তলিয়ে গেছে, যার ফলে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার সড়ক সম্পূর্ণ ব্যাহত হয়েছে। ভারতের ১১০ নম্বর জাতীয় সড়ক পানির কারণে বন্ধ হয়ে গেছে; প্রশাসন দ্রুত পানি সরিয়ে নেওয়ার কাজ করছে। তবে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বালাসন নদী ও সেতু ভাঙন

প্রবল বৃষ্টির কারণে ফুঁসছে বালাসন নদী। এই নদীতেই হিউম পাইপ দিয়ে তৈরি দুধিয়া সেতুটি নদীর পানির তোড়ে ভেসে গেছে। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। মহানন্দা নদীর কাছে খারসাং থেকে শিলিগুড়ি পর্যন্ত তিন লাইনের সড়ক ভেঙে গেছে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন মহানন্দার ফুলবাড়ী ব্যারাজের গেট খুলে দিয়েছে। তিস্তার পানির স্তরের ওপর ২৪ ঘণ্টার নজরদারি চালাচ্ছে প্রশাসন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবহাওয়া সতর্কতা

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক কর্মকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এ সপ্তাহে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার এবং রোববার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ