হ্যান্ডকাপ পরা মাদকাসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা রাজবাড়ীতে
হ্যান্ডকাপ পরা মাদকাসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা রাজবাড়ীতে

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় শনিবার (২০ জুন) বিকেলে মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে আসামিটিকে ছিনিয়ে নেয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়ার এশিয়া বোডিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় গাঁজাসহ আশীষ চন্দ্র শীলকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার বেলিশ্বর গ্রামের আনন্দ চন্দ্র শীলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

হ্যান্ডকাপ পরা আসামি ছিনতাই

অপরদিকে দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় ফয়সাল নামের আরেক আসামিকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরানো হয়। এ সময় হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভূমি কর্মকর্তার বক্তব্য

সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান বলেন, পুড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে দুজন আসামিকে মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একজনকে ভ্রাম্যমান আদালত সাজা দেন। অপরজনকে হ্যান্ডকাপ পরানোর পর মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা করে ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনত ব্যবস্থা গ্রহণ করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ