হামের টিকা তদন্ত করে দায়ী নির্ধারণ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
হামের টিকা তদন্ত করে দায়ী নির্ধারণ: উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, হামের টিকা সংক্রান্ত বিষয়টি তদন্ত করে কারা দায়ী তা নির্ধারণ করা হবে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অবহেলার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি বলেন, যখন একটি সংকট তৈরি হয়, তখন সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একই ধরনের নতুন সংকটের পথ বন্ধ করা যায়। সাম্প্রতিক সময়ে হাম নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, ভবিষ্যতে যেন অন্য কোনও রোগের ক্ষেত্রে কিংবা হাম নিয়েও যেন আর কখনও এমন পরিস্থিতি সৃষ্টি না হয়।

ডা. জাহেদ উর রহমান বলেন, একটি সভ্য জাতি হিসেবে জনস্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ইস্যুতে অপ্রয়োজনীয় বিতর্ক বা বিভ্রান্তি তৈরি করা উচিত নয়। দেশের টিকাদান কর্মসূচি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি প্রতিষ্ঠিত ব্যবস্থার আওতায় পরিচালিত হয়ে আসছে। সে ব্যবস্থায় কিছু পরিবর্তনের চিন্তা করা হয়েছিল। তিনি বলেন, সংশ্লিষ্টদের কোনও খারাপ উদ্দেশ্য ছিল বলে তিনি মনে করেন না। অন্তর্বর্তী সরকার শিশু মৃত্যুর মতো কোনও পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল- এমন ধারণারও কোনও ভিত্তি নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, ঘটনাটি কেন ঘটেছে তা খতিয়ে দেখা জরুরি। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং একটি পর্যালোচনা কার্যক্রম শুরু করা হবে। ভবিষ্যতে কোনও রোগ বা স্বাস্থ্যঝুঁকি নিয়ে যেন এ ধরনের পরিস্থিতি আর না ঘটে, সে ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, দেশের চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। সতর্কতা আগেও ছিল, তবে সাম্প্রতিক ঘটনার পর সতর্কতা আরও বাড়ানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ