দেশে হামে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ জন
হামে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ জন

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৭ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১১ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। বাকি ৯৬৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেটে তিনজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৬৮ জন। এ ছাড়া নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর আরও ৯৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে মোট ৮৮ হাজার ৮৯৫ জনের মধ্যে হামের বিভিন্ন উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১০ হাজার ৬৩৪ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ