মিয়ানমার লিগে অভিষেকের অপেক্ষায় ঋতুপর্ণা চাকমা
মিয়ানমার লিগে অভিষেকের অপেক্ষায় ঋতুপর্ণা

রাঙামাটির পাহাড় পেরিয়ে শুরু হওয়া ঋতুপর্ণা চাকমার ফুটবলযাত্রা আগামীকাল পৌঁছে যাচ্ছে আরেকটি নতুন ঠিকানায়। দেশের জার্সিতে বহুবার আলো ছড়ানো বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম বড় তারকা ঋতুপর্ণা কাল প্রথমবারের মতো মিয়ানমারের পেশাদার নারী ফুটবল লিগে মাঠে নামতে যাচ্ছেন।

তিন মাসের চুক্তি

তিন মাসের চুক্তিতে মিয়ানমারের ক্লাব আয়েয়াওয়াদি এফসিতে যোগ দিয়েছেন ঋতুপর্ণা। ক্লাবটিতে বিদেশি কোটায় আরও রয়েছেন থাইল্যান্ড ও ফিলিপাইনের দুই ফুটবলার।

মিয়ানমার লিগের সূচনা

মিয়ানমার নারী ফুটবল লিগের নতুন মৌসুম শুরু হয়েছে গত সোমবার। উদ্বোধনী ম্যাচে আইএসপিই ৩-০ গোলে হারিয়েছে শান ইউনাইটেডকে। আজ প্রথম ম্যাচ খেলবে আয়েয়াওয়াদি এফসি। প্রতিপক্ষ থিতসার আরমান এফসি। সেই ম্যাচেই প্রথমবারের মতো ক্লাবটির জার্সিতে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুটানের সফল অধ্যায়

ঋতুপর্ণার মিয়ানমারে যাওয়ার আগে ভুটানের লিগে নিজের সামর্থ্যের শক্ত ছাপ রেখেছেন। খেলেছেন পারো এফসি ও রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে। রয়্যাল থিম্পু কলেজের জার্সিতে খেলেছেন এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগেও। সেখানে দুটি ম্যাচে একটি গোল করেন তিনি।

ভুটানের ঘরোয়া ফুটবলেও ঋতুপর্ণার পারফরম্যান্স ছিল নজরকাড়া। পারো এফসির হয়ে আট ম্যাচে ১৩ গোল করেন। বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৩৮ ম্যাচে করেছেন ১৩ গোল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ