নেশার টাকা না পেয়ে স্ত্রীকে খুন, স্বামী পলাতক
নেশার টাকায় স্ত্রী হত্যা, স্বামী পলাতক

রাজধানীর কাফরুলের পূর্ব কাজীপাড়ায় নেশার টাকা না পেয়ে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামী আশিকুরের বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ জুন) ওই এলাকার ৫৮৪ নম্বর ভবনের সাততলা ফ্ল্যাট থেকে রাবেয়া নামে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার (১৭ জুন) তার বাবা হাবিবুর রহমান মেয়ের জামাই আশিকুরকে আসামি করে কাফরুল থানায় হত্যা মামলা করেন।

পারিবারিক নির্যাতনের ইতিহাস

ভুক্তভোগীর বাবা হাবিবুর বলেন, ‘বিয়ের কয়দিন পরেই নেশার টাকার জন্য মেয়ের গায়ে হাত তোলা শুরু করে জামাই। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কারণে-অকারণে মারধরসহ শারীরিকভাবে নির্যাতনও চালাত। রিকশা চালিয়ে যা আয় করতাম অনেক সময় মেয়ের জামাইয়ের হাতে তুলে দিতাম। শেষ পর্যন্ত নেশার টাকার জন্য মেয়েকেই মেরে ফেলল।’

বিবাহ ও নির্যাতনের বিবরণ

মামলা সূত্রে জানা যায়, আশিকুরের সঙ্গে রাবেয়ার ৬/৭ মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক ও নেশার টাকার জন্য চাপ দিতেন স্বামী। এ কারণে প্রায়ই শারীরিক নির্যাতনের শিকার হন রাবেয়া। তিনি শ্যাওড়াপাড়া ট্রমা ইনস্টিটিউটের নার্সিংয়ের ছাত্রী ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লাশ উদ্ধারের ঘটনা

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ফ্ল্যাটের বাইরে থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা বাড়ির মালিকের মাধ্যমে পুলিশকে খবর দেন। ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ফায়ার সার্ভিস সদস্যরা দরজা ভেঙে ভেতর থেকে লাশ উদ্ধার করে।

কাফরুল থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ঘটনার পর ভিকটিমের স্বামী পলাতক।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ