বৃষ্টিতে ভিজলে জ্বর সর্দি-কাশি থেকে বাঁচার উপায়
বৃষ্টিতে ভিজলে জ্বর সর্দি-কাশি থেকে বাঁচার উপায়

চলছে আষাঢ় মাস। রোদ-বৃষ্টির লুকোচুরি খেলায় বৃষ্টিতে ভেজার আনন্দের শেষ নেই। অনেক গরমের পর বৃষ্টির ফোঁটা পড়তেই ভেজার আকুতি জাগে। কিন্তু এই শখ পূরণ করতে গিয়ে অসুস্থ হয়ে যান অনেকে— জ্বর, সর্দি, কাশি লেগে যায়। আবার অনেকে প্রয়োজনের তাগিদে বের হয়ে ভিজে ফিরলেন এবং জ্বর এসে গেল।

বৃষ্টিতে ভিজলে জ্বর আসে কেন?

বৃষ্টিতে ভিজলে সরাসরি জ্বর আসে না। মূলত বৃষ্টির ঠান্ডা আবহাওয়ায় শরীরের তাপমাত্রা দ্রুত কমে যায়, যা রোগপ্রতিরোধ ক্ষমতাকে সাময়িকভাবে দুর্বল করে দেয়। ফলে বাতাসে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়া সহজেই শরীরে আক্রমণ করতে পারে এবং জ্বর বা সর্দি-কাশি দেখা দেয়।

ভেজা কাপড়ের প্রভাব

বৃষ্টিতে ভিজলে জ্বর আসার অন্যতম কারণ ভেজা কাপড় গায়ে শুকিয়ে যাওয়া। বৃষ্টির পানি প্রতিদিনের গোসলের পানির চেয়ে ঠান্ডা। হঠাৎ করে গায়ে অতিরিক্ত ঠান্ডা পানি পড়লে শরীরের তাপমাত্রায় পরিবর্তন আসে, যা নার্ভাস সিস্টেমে ইলেকট্রিক শকের মতো কাজ করে। ফলে ছোট ছোট শিরাগুলো বন্ধ হয়ে যায় এবং শরীরের ভেতর তাপমাত্রা আটকে গিয়ে জ্বর দেখা দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া

বৃষ্টির কারণে অসুস্থ হওয়ার মূল কারণ রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। ঠান্ডা আবহাওয়ায় ভেজা কাপড় গায়ে থাকলে তাপ দ্রুত শরীর থেকে বেরিয়ে যায়, যা প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে। বৃষ্টি ও আর্দ্রতায় পরিবেশে ভাইরাস, ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটে এবং দুর্বল প্রতিরোধ ক্ষমতার কারণে এরা সহজেই শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়।

প্রতিকার ও সতর্কতা

  • ভিজে যাওয়ার পর যত দ্রুত সম্ভব গা মুছে শুকনো কাপড় পরে নিন।
  • প্রচুর তরল, ডাবের পানি ও ভিটামিন 'সি'যুক্ত খাবার খান।
  • বৃষ্টির পানিতে মাথার চুল ভিজলে দ্রুত মুছে ফেলুন।

সাধারণত বৃষ্টিতে ভেজার সঙ্গে সঙ্গে কাপড় পাল্টে ফেললে ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে। জ্বর এসে গেলেও ভয়ের কারণ নেই; বিশেষজ্ঞদের মতে এটি তেমন মারাত্মক নয়। প্রচুর পানি ও স্বাভাবিক খাবার খেলে অনায়াসেই সেরে যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ