দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও নয়জন শিশু মারা গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই সময়ে মৃতদের মধ্যে তিনজন হাম আক্রান্ত হয়ে এবং বাকি ছয়জন হামের উপসর্গে মারা গেছেন। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে।
নতুন শনাক্ত ও আক্রান্তের সংখ্যা
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট ৩৪ হাজার ৬৬২ জনের হামের উপসর্গ শনাক্ত হলো। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬৩ জনের। মোট নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৪ হাজার ৮৫৬ জন।
মৃত্যু ও হাসপাতালে ভর্তি
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৭ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ২২৬ জনের। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৬ জন এবং ছাড়া পেয়েছে ৯৭৩ জন।
১৫ মার্চ থেকে মোট হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৩৪৮ জন, যার মধ্যে ১৯ হাজার ৯৯১ জন ছাড়া পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।



