তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বহুনির্বাচনি প্রশ্ন
সময়: ২৫ মিনিট, পূর্ণমান: ২৫
- অফিস বাটনে ক্লিক করলে নিচের কোন অপশনটি পাওয়া যায়? উত্তর: গ. Save
- মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি? উত্তর: ঘ. সিনেমা
- টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কোনটি? উত্তর: ক. 2FA
- ন্যাশনাল হেল্পলাইন নম্বর নিচের কোনটি? উত্তর: খ. ১০৯
- মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য কোন সংস্থা? উত্তর: ক. BSA
- ১০০ পৃষ্ঠার একটি ডকুমেন্টে 'Suggestion' বানানটি একাধিক স্থানে 'Sugestion' লেখা হয়েছে। কোন কমান্ড ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ে বানানটি সঠিক করা সম্ভব? উত্তর: খ. Find-Replace
- ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য হতে পারে— i. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ii. সর্বোচ্চ ১ কোটি টাকা iii. ৩ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা। নিচের কোনটি সঠিক? উত্তর: ক. i ও ii
- A2 = ক্রয়মূল্য, B2 = 20% লাভ এবং C2 = বিক্রয়মূল্য হলে C2 নির্ণয়ের সূত্র কোনটি? উত্তর: খ. = A2 + A2*B2%
- মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো— উত্তর: গ. MS power point
- কোনটি রিলেশনাল অপারেটর? উত্তর: খ. = =
- ওয়ার্ড ডকুমেন্টে ছবি যোগ করার কমান্ড কোনটি? উত্তর: খ. Insert→Picture→Dialogue box
- জিমেইল অ্যাকাউন্টটির নিরাপত্তা শক্তিশালী করা যায় কোন ব্যবস্থার মাধ্যমে? উত্তর: গ. 2-step verification
- Power point এ Slide show করার জন্য কোন Function key ব্যবহার করতে হয়? উত্তর: খ. F5
- কপিরাইট আইনের আওতায় একজন কপিরাইট হোল্ডার কোন সুবিধাটি পায়? উত্তর: ক. সৃষ্টিকর্মের একচ্ছত্র অধিকার
- তথ্য অধিকার আইন নিশ্চিত করে— i. কপিরাইট অধিকার প্রদান ii. তথ্য অধিকার সংরক্ষণ iii. জনগণের তথ্য প্রাপ্তির অধিকার। নিচের কোনটি সঠিক? উত্তর: গ. ii ও iii
- TK=500.75 কোন ধরনের ডেটা টাইপ? উত্তর: খ. float
- ৫০% ক্ষেত্রে মনিটরে ডিসপ্লে না হওয়ার কারণ— উত্তর: ক. র্যামের সমস্যা
- কোনো লেখাকে আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপনের কাজটি করে থাকে কোনটি? উত্তর: ঘ. প্রেজেন্টেশন প্রোগ্রাম
- মাল্টিমিডিয়ার প্রয়োগ— i. হিসাবের কাজকে সহজ করেছে ii. মুদ্রণ ও প্রকাশনার কাজ সহজ করেছে iii. বর্ণ বা টেক্সটের প্রকাশকে সহজ করেছে। নিচের কোনটি সঠিক? উত্তর: গ. ii ও iii
- হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়? উত্তর: ঘ. প্যারাগ্রাফ গ্রুপ
- ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটির প্রয়োগে? উত্তর: খ. ছবি ও টেবিল যুক্ত করে
- প্রেজেন্টেশনে একাধিক স্লাইডবিশিষ্ট একটি পৃষ্ঠাকে কী বলে? উত্তর: ক. Handouts
- A1 সেলকে B1 সেল দিয়ে ভাগ করার জন্য ফলাফল সেলের শুরুতে কী লিখতে হবে? উত্তর: ক. =
- কোনটি ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া? উত্তর: ক. ভিডিও গেমস
- প্রোগ্রামিং ভাষা হলো— i. C ii. Python iii. Java। নিচের কোনটি সঠিক? উত্তর: ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. ক ৮. খ ৯. গ ১০. খ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ঘ ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ক ২৫. ঘ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা



