নিউজিল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে
নিউজিল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, সম্ভাব্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২২ শতাংশ নিউজিল্যান্ডকে তাদের শীর্ষ পছন্দের দেশ হিসেবে বিবেচনা করছেন। এই তথ্য প্রকাশ করেছে দেশটির সরকারি সংস্থা এডুকেশন নিউজিল্যান্ড।

জরিপের ফলাফল

এডুকেশন নিউজিল্যান্ডের ‘গ্লোবাল ব্র্যান্ড হেলথ অ্যান্ড অ্যাওয়ারনেস জরিপ’ অনুযায়ী, বিশ্বের ১১টি গুরুত্বপূর্ণ শিক্ষার্থী উৎসবাজারে নিউজিল্যান্ডের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বাজারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার মতো ঐতিহ্যবাহী শিক্ষা গন্তব্য। জরিপে দেখা গেছে, প্রধান উৎসবাজারগুলোতে পড়াশোনার গন্তব্য হিসেবে নিউজিল্যান্ডের গ্রহণযোগ্যতা ৭৯ শতাংশে পৌঁছেছে, যা ইউরোপ ও এশিয়ার শীর্ষ গন্তব্যগুলোর সমতুল্য।

সচেতনতা থেকে পছন্দে রূপান্তর

এডুকেশন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী লিন্ডা সিসন্স বলেন, ‘এই গবেষণা দেখাচ্ছে, প্রতিষ্ঠিত বৈশ্বিক স্টাডি ডেস্টিনেশনগুলোর পাশে এখন দৃঢ়ভাবে অবস্থান করছে নিউজিল্যান্ড। শুধু পরিচিতি নয়, এখন শিক্ষার্থীদের প্রকৃত পছন্দের তালিকায়ও নিউজিল্যান্ড উঠে আসছে, যা ভবিষ্যৎ ভর্তি প্রবণতার শক্তিশালী ইঙ্গিত।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রবৃদ্ধির ধারাবাহিকতা

সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে যে প্রবৃদ্ধি দেখা গেছে, এই জরিপের ফল তারই ধারাবাহিকতা। ২০২৬-২৭ সালের পরিকল্পনা ও বিনিয়োগ সিদ্ধান্তেও এই জরিপের ফল ব্যবহার করা হবে। নিউজিল্যান্ড কর্তৃপক্ষ বলছে, উচ্চমানের শিক্ষা, ভালো শিক্ষার্থী অভিজ্ঞতা এবং স্নাতক শেষে কর্মসংস্থানের সুযোগ তুলে ধরেই তারা আরও আন্তর্জাতিক শিক্ষার্থী আকৃষ্ট করতে চায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ