মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠন
মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (১ মে) ঘটনাস্থল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

অগ্নিকাণ্ডের সময়

মন্ত্রণালয় জানায়, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, আগুন লাগার পেছনে কোনো নাশকতার সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। পাশাপাশি দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দেন।

উপস্থিত কর্মকর্তারা

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মো. সাখাওয়াত হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ