প্রাথমিক শিক্ষা অধিদফতরে অগ্নিকাণ্ড: তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ
প্রাথমিক শিক্ষা অধিদফতরে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন

রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদফতরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।

ঘটনাস্থল পরিদর্শন

শুক্রবার (১ মে) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদফতরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সচিবকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

অগ্নিকাণ্ডের সময় ও তদন্ত

আজ ভোরে আনুমানিক ৫টার দিকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি এ ঘটনার পেছনে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা দেন। পাশাপাশি ঘটনাটি তদন্তপূর্বক দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্যও পুলিশকে তাগিদ দেন মন্ত্রী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত কর্মকর্তারা

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদফরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ