রাজধানী ঢাকা ও গাজীপুরে আগামী ১ ও ২ মে অনুষ্ঠিত হবে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জনপ্রিয় আয়োজন ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতার অডিশন। দুই দিনব্যাপী এই অডিশনে ঢাকা, গাজীপুর ও আশপাশের এলাকার প্রতিযোগীরা অংশ নেবে।
অডিশনের সময়সূচি ও স্থান
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১ মে (শুক্রবার) প্রথম দিনের অডিশন অনুষ্ঠিত হবে শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর-১৪, ঢাকা এবং কাজী আজিমউদ্দিন কলেজ, জয়দেবপুর, গাজীপুরে। এদিন কাফরুল, ক্যান্টনমেন্ট, ভাষানটেকের একাংশ, গাজীপুর সদর, মাওনা, কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর ও জয়দেবপুরের প্রতিযোগীরা অংশ নিতে পারবেন।
২ মে (শনিবার) দ্বিতীয় দিনের অডিশন অনুষ্ঠিত হবে শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর-১৪, দোলাইরপার উচ্চ বিদ্যালয় এবং সাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ, দত্তপাড়া, টঙ্গী কেন্দ্রে। এদিন কাফরুল, ক্যান্টনমেন্ট, টঙ্গী পূর্ব ও পশ্চিম, গাজীপুরের বিভিন্ন এলাকা, ওয়ারি এবং সংশ্লিষ্ট থানার প্রতিযোগীরা অংশ নেবে।
প্রতিযোগিতার পুরস্কার ও সুবিধা
আয়োজকরা জানিয়েছেন, সংগীত, নৃত্যসহ বিভিন্ন প্রতিভা প্রদর্শনের সুযোগ নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মার্কস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। ৬টি বিষয়ে সেরা তিনজন করে মোট ৫ জন জিতবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ের তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার।
রেজিস্ট্রেশন ও যোগাযোগ
অংশগ্রহণকারীরা রেজিস্ট্রেশন করতে পারবেন মার্কস অলরাউন্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে। বিস্তারিত জানা যাবে মার্কস অলরাউন্ডারের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ০৯৬১৪ ৫১৬১৭১ নম্বরে (সকাল ৮:০০টা - রাত ৮:০০টা) কল করে।



