শিক্ষক নিয়োগে যোগদানের আদেশ জারির দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি
শিক্ষক নিয়োগে যোগদানের আদেশ জারির দাবিতে শাহবাগে অবস্থান

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদানের আদেশ জারির দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করেছে। আজ রোববার বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই রাস্তায় অবস্থান নেয় আন্দোলনকারীরা।

পুলিশ তাদের রাস্তা থেকে তুলে দিতে চাইলে পুলিশের সাথে কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশের ব্যারিকেডের মধ্যে চাকরিপ্রার্থীরা সমাবেশের সিদ্ধান্ত নেয়। এ সময় 'দাবি মোদের একটাই, নিয়োগপত্র হাতে চাই', 'তুমি কে, আমি কে, শিক্ষক শিক্ষক' ইত্যাদি স্লোগান দেয় নিয়োগপ্রত্যাশীরা। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

নিয়োগ প্রক্রিয়ার বর্তমান অবস্থা

গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাতে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করে অধিদপ্তর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফল প্রকাশে আড়াই মাস পেরিয়ে গেলেও চাকরিতে যোগদান করা হয়নি প্রার্থীদের। দীর্ঘদিন নিয়োগপ্রক্রিয়া ঝুলে থাকায় ১৪ হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী এবং তাঁদের পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তা ও মানসিক উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ