পবিপ্রবির নতুন ভিসি ড. এসএম হেমায়েত জাহান
পবিপ্রবির নতুন ভিসি হেমায়েত জাহান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পবিপ্রবির এন্টোমোলজি বিভাগের অধ্যাপক ও প্রো-ভাইস চ্যান্সেলর ড. হেমায়েত জাহানকে প্রো-ভিসির পদ থেকে অব্যাহতি দিয়ে চার বছরের জন্য ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত ভিসির পরিচিতি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা ড. হেমায়েত জাহান ২০০৩ সালে পবিপ্রবির এন্টোমোলজি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি দক্ষিণ কোরিয়ার Kyungpook National University থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি রেজিস্ট্রার ও প্রো-ভিসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

নবনিযুক্ত ভিসি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন। তার অগ্রাধিকারের মধ্যে রয়েছে গবেষণা সম্প্রসারণ, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ