গাজীপুরে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
গাজীপুরে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল শুরু

গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। আগামী ১৮ জুন গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন হবে।

পুরস্কারের ঘোষণা

টুর্নামেন্টে বিজয়ী দলের জন্য থাকবে ৩ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য পুরস্কার হিসেবে থাকবে দুই লাখ টাকা। এছাড়াও অংশ নেওয়া প্রতিটি দলকে ২০ হাজার টাকা এবং খেলায় দুটি দলের জন্য ৫০ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিস্তারিত

সোমবার বিকালে শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক কমিটির আহ্বায়ক ও ফুটবল ফেডারেশন গাজীপুরের আহ্বায়ক হান্নান মিয়া হান্নু। তিনি বলেন, টুর্নামেন্টের মূল বার্তা হিসেবে থাকবে ‘মাদক নয়, খেলাধুলা হোক তরুণ প্রজন্মের অঙ্গীকার’।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক খেলোয়াড় আব্দুর রউফ বাবুল, অ্যাডভোকেট আব্দুস সালাম, আকম মোফাজ্জল হোসেন, সাখাওয়াত হোসেন সবুজ, আব্দুর রহমান কালা, আখতার হোসেন, আতাউর রহমান, খান জাহিদ হোসেন, আশরাফুল আলম খান টুলু, ফখরুল ইসলাম খান প্রমুখ। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

খেলাধুলার গুরুত্ব

আয়োজকরা জানান, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলী এবং সামাজিক মূল্যবোধ তৈরির অন্যতম শক্তিশালী হাতিয়ার। বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলসমূহের নিবন্ধন কার্যক্রম, আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গণমাধ্যমের ভূমিকা

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হান্নান মিয়া হান্নু সাংবাদিকদের উদ্দেশে বলেন, টুর্নামেন্টের সফল আয়োজন এবং ব্যাপক প্রচার-প্রসারে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মাধ্যমে খেলাধুলার ইতিবাচক বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে যাবে।

আয়োজকরা স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং টুর্নামেন্টকে সফল করতে সবার অংশগ্রহণের আহ্বান জানান।