প্রতিভাবান শিশু-কিশোরদের উজ্জ্বল প্রতিভার ঝলক দেখতে সারাদেশ ঘুরে মার্কস অলরাউন্ডার এখন ঢাকায়। আগামী ১২ ও ১৩ জুন ঢাকার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্ব।
আঞ্চলিক পর্বের সময়সূচি
জানা গেছে, ১২ জুন (শুক্রবার) মানিকগঞ্জ জেলার সকল স্কুল ও কলেজ নিয়ে মানিকগঞ্জ মডেল হাই স্কুলে, শ্যামপুর এবং কদমতলি থানার সকল স্কুল ও কলেজ নিয়ে বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ে, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর এবং বন্দর থানার সকল স্কুল ও কলেজ নিয়ে মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
১৩ জুন (শনিবার) ধানমন্ডি থানার আংশিক ও কলাবাগান থানা আংশিক নিয়ে সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, মুন্সীগঞ্জ জেলার সকল স্কুল ও কলেজ নিয়ে কাজী কমর উদ্দিন গভঃ ইন্সটিটিউশন প্রাঙ্গণে, রূপগঞ্জ, আড়াইহাজার এবং সোনারগাঁও থানার সকল স্কুল ও কলেজ নিয়ে ভুলতা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মার্কস অলরাউন্ডারের ঢাকা আঞ্চলিক পর্ব দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণের নিয়ম
অংশগ্রহণেচ্ছুদের মার্কস অলরাউন্ডারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বিস্তারিত জানা যাবে মার্কস অলরাউন্ডারের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা ০৯৬১৪ ৫১৬১৭১ নম্বরে (সকাল ৮:০০টা - রাত ৮:০০টা) কল করে।



