কিশোর আলো মে ২০২৬: কৌতূহল ও আবিষ্কারের গল্প
কিশোর আলো মে ২০২৬: কৌতূহল ও আবিষ্কারের গল্প

কিশোর আলো মে ২০২৬ সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন আরহাম হাবীব। সম্পাদকীয়তে লেখা হয়েছে আবিষ্কার নিয়ে কতগুলো গল্প প্রচলিত আছে। যেমন, নিউটন আপেলগাছের নিচে বসে ছিলেন। একটা আপেল তাঁর মাথায় পড়ল। আপেল নিচে পড়ল কেন, এটা ভাবতে গিয়ে তিনি মাধ্যাকর্ষণ শক্তি-সম্পর্কিত তত্ত্ব আবিষ্কার করে ফেললেন। তাই আমরা কৌতুক করে বলি, আপেল নিউটনের মাথায় না পড়লে কী হতো? গুড্ডুবুড়াকে জিজ্ঞাসা করা হলে সে হয়তো বলবে, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের আগে আপেল কি মহাশূন্যে চলে যেত?

আর্কিমিডিসের গল্প

যেমন আর্কিমিডিস নিয়ে গল্প প্রচলিত আছে। তিনি বাথটাবে নামলেন, পানি ছিটকে পড়ে গেল। নিজেকে আবার হালকা লাগল। তিনি ইউরেকা ইউরেকা বলে চিৎকার করে উঠলেন। কারণ, তিনি প্লবতার সূত্র পেয়ে গেছেন।

জেমস ওয়াটের গল্প

জেমস ওয়াটকে নিয়েও গল্প প্রচলিত আছে। ছোটবেলায় তিনি কেটলিতে পানি ফুটতে দেখে ভাবতেন, কেটলির ঢাকনা বাইরে বের হয়ে যেতে চাচ্ছে কেন? পরে তিনি বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজ্ঞানের জন্য যা প্রয়োজন

তার মানে, বিজ্ঞানে কৌতূহল, পর্যবেক্ষণ আর প্রশ্ন করতে পারা খুব দরকার। তোমাদেরও কৌতূহল থাকতে হবে। সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। প্রশ্ন করতে জানতে হবে।

আমি তোমাদের একটি প্রশ্ন করি। টিকটিকি দেয়ালে বা ছাদে হেঁটে বেড়ায়। পড়ে যায় না কেন?

আরও পড়ুন: কিডন্যাপারের কবলে গুড্ডুবুড়া (প্রথম পর্ব) ২১ জুলাই ২০২৩। আরও থেকে আরও পড়ুন। আরও কি? আনিসুল হকের সম্পাদকীয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ