পররাষ্ট্র প্রতিমন্ত্রী: খলিলুর রহমানের জাতিসংঘের দায়িত্ব ও মন্ত্রিত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী: খলিলুর রহমানের দায়িত্ব ও মন্ত্রিত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ডেডিকেটেডলি কাজ করতে হলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘে সময় দিতেই হবে। কিন্তু তার মানে এই নয় যে, তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং আমি মনে করি, তাদের দুজনের সিদ্ধান্তে এটা হবে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।ভারপ্রাপ্ত মন্ত্রী কেউ দায়িত্ব নেবেন কিনা প্রশ্নে শামা ওবায়েদ বলেন, আমি এ বিষয়ে অবগত নই। সেটা অবশ্য আমি মনে করি, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। আমরা এই বিজয়টা অর্জন করতে পেরেছি, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে চলবে সেটা তিনি সিদ্ধান্ত নেবেন।

জাতিসংগের অধিবেশনের সভাপতি

তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জয়লাভ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনন্য এক মাইলফলক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের যোগ্যতায় এই অর্জন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘের পাশাপাশি পুরো বিশ্বই বাংলাদেশের ওপর আস্থা রেখেছে। জিয়াউর রহমান থেকে শুরু করে এখনও বিএনপি কূটনৈতিকভাবে সফল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ