প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষকের ওপর হামলা, গ্রেপ্তার ২
প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষকের ওপর হামলা

নরসিংদীর শিবপুর উপজেলার চৌঘরিয়া ‘আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপিঠ’ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় মনজিল মোল্লা নামে এক শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অচেতন হয়ে পড়েন ওই শিক্ষক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের মূল ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে। সর্বশেষ এই ঘটনায় দায়ের হওয়া মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা

গ্রেপ্তাররা হলেন- উপজেলার চক্রধা ইউনিয়নের পূবেরগাও গ্রামের হারুনুর রশিদের ছেলে রাশিদুল ইসলাম (২৬) এবং একই গ্রামের নজরুলের ছেলে ইমন (২০)।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে তিনজন যুবক ওই বিদ্যালয়ের মূল ফটকের সামনে ওই শিক্ষকের সঙ্গে কথা বলতে আসেন। এসময় হামলাকারীদের একজন তার ভাইকে প্রাইভেট পড়াতে বলেন। শিক্ষক ‘পড়াবে না’ বলায় দুজনের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে শিক্ষককে মারধর শুরু করে তারা। হামলার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দুজনকে আটক করে। এসময় হামলায় অংশ নেওয়া আরও এক তরুণ পালিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষার্থীদের বিক্ষোভ

এদিকে শিক্ষকের ওপর হামলার বিষয়টি জানাজানির পর ওই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ। এসময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রশাসনের পদক্ষেপ

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন, এসিল্যান্ড মু. আব্দুর রহিম, ওসি কোহিনূর মিয়া। পরে ইউএনও’র সুষ্ঠু বিচারের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্ত হয়।

শিক্ষকের বক্তব্য

মনজিল মোল্লা বলেন, তিনজন আমার সঙ্গে দেখা করেছিল। তার মধ্যে একজন তার ভাইকে প্রাইভেট পড়াতে বলছিল। আমি পড়াতে বারণ করায় তর্কের এক পর্যায়ে আমার ওপর হামলা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া বলেন, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে। তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।