এমপিওর দাবিতে শিক্ষকদের ‘ভূখা মিছিল’, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
এমপিওর দাবিতে শিক্ষকদের ‘ভূখা মিছিল’, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১৬তম দিনে ‘ভূখা মিছিল’ করেছেন শিক্ষক-কর্মচারীরা। সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের উদ্যোগে সোমবার (২২ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই মিছিল বের হয়।

মিছিলে অংশগ্রহণ ও স্লোগান

মিছিলে সারা দেশ থেকে আসা কয়েকশ নন-এমপিও শিক্ষক-কর্মচারী ব্যানার, ফেস্টুন, বই-খাতা, কলম এবং শূন্য থালা হাতে নিয়ে অংশগ্রহণ করেন। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে পুনরায় অবস্থান কর্মসূচিস্থলে এসে শেষ হয়। এ সময় শিক্ষকরা ‘একদফা এক দাবি, এমপিও দিতে হবে’, ‘এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

নেতৃবৃন্দের বক্তব্য

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি প্রিন্সিপাল সেলিম মিয়া বলেন, দীর্ঘদিন ধরে দেশের স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চরম বৈষম্যের শিকার। শিক্ষার উন্নয়নে এই প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শিক্ষকরা দুই যুগেরও বেশি সময় ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত। আমরা বিগত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এমপিও থেকে বঞ্চিত ছিলাম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব উল্লেখ করে অবিলম্বে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হবে বলে উল্লেখ করে সেলিম মিয়া বলেন, নন-এমপিও খাতের বরাদ্দের টাকা অন্য খাতে নেওয়া অন্যায়। বর্তমান দেশের শিক্ষা খাতের সবচেয়ে যৌক্তিক ও প্রধান দাবি হলো এই প্রতিষ্ঠানগুলোর এমপিওকরণ।

অন্যান্য বক্তা

কর্মসূচিতে আরও বক্তব্য দেন- সংগঠনের সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক, অধ্যক্ষ মো. আব্দুস সালাম, অধ্যক্ষ মো. বাকিবিল্লাহ প্রমুখ। তারা সবাই নন-এমপিও শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে দ্রুত এমপিওভুক্তির আহ্বান জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ