ঢাকা কলেজ ’৯৬ ব্যাচের সামার ফেস্টে বন্ধুমিলন ও ফুটবল উৎসব
ঢাকা কলেজ ’৯৬ ব্যাচের সামার ফেস্টে বন্ধুমিলন

ঢাকা কলেজের এইচএসসি ’৯৬ ব্যাচের জমকালো ‘সামার ফেস্ট-২০২৬’ শুক্রবার (১৯ জুন) বাড্ডার ফর্টিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। ১০০-এর বেশি বন্ধুর উপস্থিতিতে এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রীতি ফুটবল ম্যাচ ও জলকেলি

উৎসবের মূল আকর্ষণ ছিল আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, যা ২-২ গোলে ড্র হয়। এছাড়া ফল উৎসব ও সুইমিংপুলে জলকেলি উপস্থিত বন্ধুদের আনন্দ দেয়।

সাংস্কৃতিক আয়োজন ও অতিথি

সন্ধ্যায় চা বোর্ডের পরিচালক মহব্বত হোসাইন, মজনু, অভিজিত, প্রকৌশলী মনজুর আলম ও ব্যবসায়ী সাইদুর রহমানের গানে আড্ডা জমে ওঠে। উৎসবে বিটিভির নিউজ প্রডিউসার খোরশেদ আলম আকাশ, সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম সীমান্ত, জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের পরিচালক মাসুদ রানা, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব তোফাজ্জল হোসেন সাগর, কর্নেল তৌহিদুজ্জামান জনসন, বিকেএসপির পরিচালক কর্নেল আব্দুল মাবুদ শান্ত ও রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মহিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আয়োজক কমিটি

সফল আয়োজনে ছিলেন সংগঠনের সভাপতি ডা. মো. আশরাফুল হাসান মানিক, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদ আলম তুলিত, আহ্বায়ক রায়হান আজাদ টিটো, সদস্য সচিব মহব্বত হোসাইন, সমন্বয়কারী প্রকৌশলী আহসানউজ্জামান দুলাল ও প্রকৌশলী সুজাউদ্দিন সুজন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ