সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক মাধ্যমে সতর্কবার্তা
প্রাথমিক শিক্ষকদের সামাজিক মাধ্যমে সতর্কবার্তা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকদের সতর্ক করার পর এবার সতর্ক করে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন কটূক্তি, অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে অধিদফতরকে অবহিত করতে হবে।

মন্ত্রণালয়ের নির্দেশনা

গত ১২ মে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর ১৬ মে অধিদফতরকে অফিস আদেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে গত ১৮ জুন প্রাথমিক শিক্ষা অধিদফতর অফিস আদেশ জারি করে।

মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন কটূক্তি, অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অধিদফতরের আদেশ

প্রাথমিক শিক্ষা অধিদফতরের গত ১৮ জুনের অফিস আদেশে বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক পোস্ট করছেন; যা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ পরিপন্থি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন প্রকার কটুক্তি, অপপ্রচার এবং প্রাথমিক শিক্ষাসহ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তাদের চিহ্নিত করে জরুরিভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য মন্ত্রণালয়ের পত্রে বলা হয়েছে।

নিয়ম লঙ্ঘন

ওই পত্রে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দফতর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট কিংবা পোস্ট শেয়ার করার ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ পরিপন্থি কাজ করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮’ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।

মনিটরিং কমিটি

অফিস আদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বিষয়ে উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে মনিটরিং ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি রয়েছে। কমিটিগুলো প্রতিমাসে কমপক্ষে একটি সভা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণপূর্বক অধিদফতরকে অবহিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

এ অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন কটূক্তি, অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুর করছেন তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে অধিদফতরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।