দুর্দান্ত শুরু আর্জেন্টিনার
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুর্দান্তভাবে এবারের বিশ্বকাপ শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। সোমবার (২২ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।
একাদশে পরিবর্তন
প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরও একাদশে পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হচ্ছে আজ। তার জায়গায় শুরু থেকেই খেলবেন নাহুয়েল মোলিনা।
আর্জেন্টিনার একাদশ
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ। বিস্তারিত আসছে...



