মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৩২ পদে উপপরিদর্শক নিয়োগ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৩২ পদে উপপরিদর্শক নিয়োগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১১ গ্রেডের পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩২টি। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৬।

পদের বিবরণ

পদের নাম: উপপরিদর্শক। পদসংখ্যা: ৩২টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা

  • উচ্চতা: পুরুষের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬৩ মিটার; মহিলার জন্য ৫ ফুট ২ ইঞ্চি বা ১.৫৭ মিটার।
  • বুকের মাপ: উভয় ক্ষেত্রে ৩০ ইঞ্চি বা ৭৬ সেমি, সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮১ সেমি।
  • ওজন: পুরুষের জন্য ৫৩ কেজি; মহিলার জন্য ৪৬ কেজি।

বেতন ও বয়স

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)। বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি ১৬৮ টাকা। আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩ জুন ২০২৬, সকাল ১০:০০টা। শেষ তারিখ ও সময়: ৩০ জুন ২০২৬, বিকেল ৫:০০টা। বিস্তারিত জানতে নির্ধারিত ঠিকানা দেখুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ