বিআইডিএস-এ ৬ পদে নিয়োগ, আবেদনের শেষ দিন ২১ জুন ২০২৬
বিআইডিএস-এ ৬ পদে নিয়োগ, শেষ দিন ২১ জুন ২০২৬

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এ জনবল নিয়োগ দেওয়া হবে। মোট ছয়টি পদে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ জুন ২০২৬-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

চাকরির বিবরণ

১. প্রোগ্রামার

পদসংখ্যা: ০১টি। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। অভিজ্ঞতা: কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: গ্রেড-৬ অনুযায়ী ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

২. গাড়িচালক

পদসংখ্যা: ০১টি। বয়স: সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি পাস। অভিজ্ঞতা: সুপরিচিত প্রতিষ্ঠানে ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা এবং হালকা যানের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কর্তৃপক্ষের ইচ্ছাধীনে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেতন স্কেল: গ্রেড-১৬ অনুযায়ী ৯,৩০০-২২,৪৯০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. অফিস সহায়ক

পদসংখ্যা: ০৪টি। বয়স: সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল: গ্রেড-২০ অনুযায়ী ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ই-১৭, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭’ ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর বাঁ পাশে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ২১ জুন ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ