ঝড়ো আবহাওয়ায় জাবি বন্ধুসভার পাঠচক্র ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
ঝড়ো আবহাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি এক অন্য রকম রূপে আন্দোলিত ছিল। ৭ এপ্রিল সন্ধ্যায় এমন এক পরিবেশে বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে জাবি বন্ধুসভার সদস্যরা একত্রিত হন। উপলক্ষ ছিল বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে পাঠচক্রের আসর ও একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা।
সাংগঠনিক সভায় আলোচনা ও পরিকল্পনা
সভায় বিগত মার্চ মাসের কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কার্যপরিকল্পনা নিয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষভাবে পয়লা বৈশাখ ১৪৩৩ ও মে দিবস উদযাপনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া আলোচনায় স্থান পেয়েছে বিগত সময়ে অনুষ্ঠিত ‘বন্ধু আহ্বান ২০২৬’, ‘সহমর্মিতার ঈদ ২০২৬’ ও ‘মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজনের সফলতা ও চ্যালেঞ্জগুলোর পর্যালোচনা।
পাঠচক্রে সদস্যদের ভাবনা ও মতামত
সভা শেষে পাঠচক্রে বন্ধুসভার সদস্যরা তাঁদের ভাবনা, উপলব্ধি ও মতামত তুলে ধরেন। কেউ সংগঠনের ভিত্তি হিসেবে গঠনতন্ত্রের গুরুত্বের কথা বলেন, আবার কেউ শোনান নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা। আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে একটি আন্তরিক ও অংশগ্রহণমূলক পরিবেশ গড়ে ওঠে।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদকের পরিকল্পনা
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মারিয়া মুরাদ বলেন, ‘আমরা বছরজুড়ে এ রকম গঠনমূলক ও প্রয়োজনীয় বই নিয়ে পাঠচক্রের আয়োজন করব। বই ছাড়াও বিভিন্ন বাংলা চলচ্চিত্র ও কনটেন্টের ওপর পাঠচক্র করা হবে।’ তাঁর এই ঘোষণা সদস্যদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করে।
সভার আয়োজন ও উপস্থিতি
সভাপতি সৈয়দ সালমান হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভা ও পাঠচক্র অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু অরূপা রহমান, তাজরীন জান্নাত, পারভেজ মোশাররফ, তাবাসসুম শ্যারণ, মাহমুদ প্রসুন, সিফাত আরেফিন, মাহফুজা মোনামি, হাসানুজ্জামান হাসানসহ অনেকে। প্রচার সম্পাদক, জাবি বন্ধুসভা, কার্যক্রমের বিস্তারিত তথ্য সরবরাহ করেন।



