প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ দিনের ছুটি শুরু হচ্ছে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩৫ দিনের ছুটি থাকবে। রমজান, শবেকদর, জুমাতুলবিদা ও ঈদুল ফিতর উপলক্ষে এই দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে।


