অর্থ সংকটে ঝরেপড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন বান্দরবানের ডিসি
অর্থ সংকটে ঝরেপড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন বান্দরবানের ডিসি

বান্দরবানে পারিবারিক আর্থিক সংকটে পড়াশোনা থেকে ঝরেপড়া আট শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। একসঙ্গে এসব শিক্ষার্থী শিক্ষাজীবন সফলভাবে শেষ করার পর যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।

মতবিনিময় সভায় প্রতিশ্রুতি

সোমবার (২৯ জুন) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এই প্রতিশ্রুতি দেন। এদিন ঝরেপড়া সেই আট শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রাউস’। পুনরায় শিক্ষাজীবনে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

জেলা প্রশাসকের বক্তব্য

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, “কোনো মেধাবী শিক্ষার্থী যেন দারিদ্র্য বা অন্যকোনো কারণে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করছে। ঝরেপড়া শিক্ষার্থীদের পড়াশোনার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং নিয়মিত তাদের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যায় এবং সফলভাবে শিক্ষাজীবন শেষ করে, তবে তাদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সহায়তায় সমাজসেবা অধিদপ্তর ও গ্রাউস

জেলা প্রশাসকের এই মহতী উদ্যোগে পাশে দাঁড়িয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রাউস’। সংস্থা দুটির পক্ষ থেকেও শিক্ষার্থীদের সহায়তার দায়িত্ব নেওয়া হয়েছে। গ্রাউস এদিন আট শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ